গুগলের সার্চবারে সরাসরি তৈরি হবে এআই ছবি

১৪ নভেম্বর, ২০২৩ ০১:১২  

আগামীতে এআই (আর্টিফিসিয়াল ইন্টেলিজেন্স) ছবি তৈরির জন্য আর বিশেষ কোনও সাইটে গিয়ে কমান্ড দিতে হবে না। গুগল’র স্ট্যান্ডার্ড সার্চবার থেকেই সার্চ জেনারেটেড এক্সপেরিয়েন্স (এসজিই) এর মাধ্যমে এআই ছবি জেনারেট করা যাবে। সম্প্রতি গুগলের এআই-চালিত অনুসন্ধান সুবিধাটি বিশ্বে ১২০টি দেশে এই সুবিধা চালু করা হয়েছে। এসজিই আপডেটে স্প্যানিশ, পর্তুগিজ, কোরিয়ান এবং ইন্দোনেশিয়ান ভাষা যুক্ত করা হয়েছে।

প্রযুক্তি সংবাদমাধ্যম এনগেজেট জানিয়েছে, সম্প্রতি গুগল’র দেয়া ঘোষণা অনুযায়ী, এসজিই-তে জেনারেটেড টেক্সটের বদলে জেনারেটেড ইমেজ দেওয়া হচ্ছে শুধু। ব্যবহারকারী কোনও ছবির কমান্ড দিলে গুগল চারটি ছবি জেনারেট করে দেখাচ্ছে। ফলে ব্যবহারকারী তার পছন্দমতো ছবি তার ড্রাইভে বা ডিভাইসে ডাউনলোড করে নিতে পারবেন।

তবে এই ফিচারের কিছু সীমাবদ্ধতাও রয়েছে। ব্যবহারকারীকে গুগল ল্যাবে সাইনআপ করতে হবে এবং এসজিই বেছে নিতে হবে। আপাতত নতুন এই ফিচারটি শুধু যুক্তরাষ্ট্রে ইংরেজি ভাষায় এবং ১৮ বছরের ওপরের ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত করা হয়েছে। এ ছাড়া অপব্যবহার ঠেকাতে মানুষের মুখের বাস্তব ধরনের অর্থাৎ ফটোরিয়েলিস্টিক ছবি তৈরি করা যাবে না এখান থেকে।